চট্রগ্রামে বাংলাদেশ দলের রান বন্যার পর বৃষ্টির হানা

0
167

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে রান বন্যার পর বৃষ্টির হানা। দুপুর ২ টায় টসে হেরে ব্যাট করতে নামে সাকিবের বাংলাদেশ দল।

ওপেনিংয়ে নেমে লিটন-রনির টর্ণেডো ইনিংসে ভর করে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে ইতিহাস গড়া ৮১ রান। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশ সর্বোচ্চ পাওয়ার প্লে রান। দলীয় ৯১ রানে, ব্যক্তিগত ৪৭ রানে আউট হন লিটন দাস। লিটন এই রান করতে খরচ করে মাত্র ২৩ বল। এরপর ক্রিজে আসে শান্ত, ১৩ বলে ১৪ রান করে আউট হয় শান্ত। শান্তর পর ১৭৬ স্টাইকরেটে ৩৮ বলে ৬৭ রান করে আউট হন রনি তালুকদার। এরপর ক্রিজে নামে শামিম পাটোয়ারী।

১৫০ স্টাইকরেটে ব্যাট করে ২০ বলে ৩০ রান করে আউট হন শামিম। তাওহিদ হৃদয় করেন ১৩ বলে ২০ রান। ১৯.২ বলে বৃষ্টি হানা দিলে খেলা আপাতত বন্ধ হয়ে যায়। বৃষ্টির পূর্ব পর্যন্ত ১৩ বলে ২০ রানে অপরাজিত সাকিব এবং ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের এমন ব্যাটিং অনেকদিন দেখেনি দর্শক। হাথুরাসিংহে ২য় মেয়াদের কোচিংয়ে ইতিবাচক দিকই মাঠে লক্ষ্য করা যাচ্ছে।


চট্রগ্রামে বাংলাদেশ দলের রান বন্যার পর বৃষ্টির হানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here