
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের কোতোয়ালি থানার শংকরপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা যশোর জেলায় গোয়েন্দা নজরদারি করে যাচ্ছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের তত্ত্বাবধানে একটা চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে ২৮/০৩/২৩ খ্রিঃ তারিখ ০৩:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া সাকিনস্থ ধৃত আসামী শাহাদত হোসেন এর মেশিন লেদঘরে নিজস্ব উপায়ে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করার সময় মোঃ শাহাদত হোসেনকে একটা রিভলবার, ০৪ রাউন্ড রিভলবারের গুলি, ০১ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদীসহ গ্রেফতার করেন।
উদ্ধার সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং-১০২ রজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র প্রস্তুত করে যশোরসহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
উদ্ধারকৃত আলামতের বিবরন
(১) ০১টা কাঠের বাটযুক্ত রিভলবার।
(২) ০৪ রাউন্ড রিভলবারের গুলি ও ০১ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি।
(৩) প্রস্তুতাধীন দেশীয় পিস্তলের ০১টা লোহার বডি (রিসিভার), ০১টা লোহার চ্যানেল, ০১টা লোহার নল, ০১টা লোহার ট্রিগার, ০১টা ফায়ারিং পিন, ০২টা স্প্রিং, ০১টা ম্যাগজিন।
(৪) পিস্তল তৈরির একটি স্টীলের ফর্মা।
(৫) ০১টা শান মেশিন,করাতযুক্ত।
(৬) ০১টা শান মেশিন।
(৭) ২৬টা লোহার তৈরি স্পঞ্জ বার।
(৮) একটা বৈদ্যুতিক ড্রিল মেশিন।





