
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন হিসাবে জাতীয় মহিলা শ্রমিক লীগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্দোলন, সংগ্রামে জাতীয় মহিলা শ্রমিক লীগ বেশ তৎপর। ক্ষমতাসীন আওয়ামী লীগের উন্নয়নের সারথি হিসেবে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে বলে ভুয়সী প্রশংসার দাবিদার এই সংগঠনটি। লালমনিরহাটে এই সংগঠনটি সাংগঠনিক ভাবে বেশ তৎপর ও সংগঠনের সকল সদস্য বৃন্দ বেশ কর্মঠ। রাজনৈতিক সকল কর্মসূচীতে দেখা মিলে জেলা মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে। লালমনিরহাট জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগ আয়োজিত সংগঠনটির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: এডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো: কাজী নজরুল ইসলাম তপন, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো: বুলবুল আহমেদ, সদস্য সচিব মো: জহুরুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সদস্য মো: আলী হাসান নয়ন সহ আর অনেকে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি বিশিষ্ট নারীনেত্রী জিনিয়া হাসনাত জুই। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুকশাহনারা মুক্তা। এ সময় জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।





