মুক্তি যোদ্ধা আঃ সামাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদা দাফন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২০ অক্টোবর সকালে ডায়াবেটিস, লিভার,শ্বাসকস্টসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে অসুস্থ্য হয়ে পড়লে রামেক হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যেই মারা যান, ইন্নালিল্লাহে—রাজেউন। ২১ অক্টোবর সকাল ৯ টায় উপজেলার চকময়রাম গ্রামে জানাযার পূর্বে মৃত ডা. ছলিম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সিব্বির আহমেদ, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা, নওগাঁ জেলা পুলিশের এ.এস আই বেলাল হোসেন উপস্থিত ছিলেন। জীবদ্দশায় তিনি ইউপি সদস্য হিসেবে জনসেবা করেছেন গেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


মুক্তি যোদ্ধা আঃ সামাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদা দাফন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here