পবিপ্রবি’র গবেষকদের শিক্ষক সমিতির সম্মাননা প্রদান

0
74

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত গবেষনা সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষকদের উৎসাহ প্রদানের মাধ্যমে গবেষনা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যক্রম হাতে নেয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার দুপুর ২টায় টিএসসি’র কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গবেষনা সম্মাননা প্রদানের পাশাপাশি শিক্ষকদের মাঝে আইডি কার্ড প্রদান ও খেলাধূলায় পুরস্কার বিতরন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি গবেষনা বৃদ্ধি করতে হবে।


পবিপ্রবি’র গবেষকদের শিক্ষক সমিতির সম্মাননা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here