
ক্রাইম রিপোর্টার ভোলা
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়ন হইতে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ০৫-০৪-২০২৩ তারিখ ২৩.২০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোহাম্মদ কাজল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ মোঃ সোহেল, এর বসত ঘরের পূর্ব উত্তর কোনে ইট সলিং রাস্তার উপর মাদক ব্যবসায়ী ০১। মোঃ রাজীব হোসেন (২৫), সাং- চরসামাইয়া, ০২নং ওয়ার্ড, চরসামাইয়া ইউপি, থানা ও জেলা- ভোলাকে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।













