ভোলার তজুমদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান ইয়াবা সহ আটক ১

0
68

ক্রাইম রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানার তত্ত্বাবধানে তজুমদ্দিন থানাধীন ০৩নং চাদপুর ইউনিয়ন হইতে ২২ পিচ ইয়াবা সহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে তজুমদ্দিন থানার একটি চৌকস টিম।

বুধবার ০৫ এপ্রিল রাত ০০:৫০ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ মামুন-অর-রশিদ পল্টন সংগীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন ৩নং চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চৌমুহনী ভেরিবাধে জনৈক লিটনের চায়ের দোকানের সামনে হইতে আসামী মোঃ রুবেল(২৭), পিতা-মোঃ হাসেম মাঝি, মাতা- বিবি হনুফা, সাং- দেওয়ানপুর, ০২নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা-ভোলা কে ২২ (বাইশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই সংক্রান্তে তজুমদ্দিন থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


ভোলার তজুমদ্দিনে পুলিশের মাদকবিরোধী অভিযান ইয়াবা সহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here