বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

0
52

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩নং ধনতলা ইউনিয়নের তেগাছিয়া বড়পুখরা গ্রামে দাদার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উক্ত স্কুল ছাত্রী মানিকের মেয়ে দোলুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রী ছিলেন।ঘটনা সুত্রে জানা যায়, নিহত বৃষ্টি রাণী তার আপন দাদা বিরনের কাছে থাকতেন, এলাকা বাসী বলেন বৃষ্টির মা মারা যাওয়ার পর থেকে বৃষ্টি তার দাদার আশ্রয়ে লালিত পালিত হচ্ছিলো।

গত ০৮/৪/২০২৩ইং তারিখে রোজঃ শনিবার অনুমানিক সন্ধা ৭ঘটিকায় দাদা বিরন বৃষ্টিকে রাগরাগি করলে দাদার উপর অভিমান করে গলায় ফাঁস দেয় এমতাবস্থায় এলাকা বাসি বৃষ্টি রাণীকে আহত অবস্থায় উদ্ধার করে এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি রানীকে রংপুর হাসপাতালে রেফার্ড করেন। রাস্তায় যাওয়ার পথে , আহত বৃষ্টি রানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ সুত্রে জানা যায়,০ ৯/০৪/২০২৩ইং তারিখে রোজ রবিবার লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁয়ে মর্গে পাঠানো হয়।


বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here