দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুুষ্ঠান

এ বি সিদ্দিক,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান ১০ এপ্রিল, সোমবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের অফিস চত্বরে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। রমজানের শিক্ষার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, সাতক্ষীরার দৈনিক হ্নদয় বার্তার সম্পাদক আলী মুক্তাদা হ্নদয়, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক (লাভলু), জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।ইফতারী দোয়া ও দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের হাফেজ তানভীর হোসেন।


দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুুষ্ঠান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles