বরগুনার তালতলীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষনা

0
270

এইচ এম হোসাইন,তালতলী (বরগুনা) প্রতিনিধি

ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন শারিকখালী এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মুহা. রাহাত খান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুহা. ইমরান জোমাদ্দার।

আজ সোমাবার ইফতারের পূর্ব মূহুর্তে নলবুনিয়া কেরাতুল কোরআন নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইসলামি আন্দোলনের তালতলী উপজেলা সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন এই কমিটি ঘোষণা করেন।

ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের তালতলী উপজেলা সভাপতি মুহা. আবুল হাসান। এ ছাড়াও ইউনিয়ন এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুহা.রিয়াজুল ইসলামকে। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তিনি বলেন ধর্ষণ এখন রাজনৈতিক জীঘাংসার হাতিয়ার। নারী ও শিশুদের নিরাপত্তায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে সকলকে সোচ্চার হতে হবে। এছারা আরো জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখা।

বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসাইন ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখা।

সভাপতির বক্তেব্যে রাখেন শারিকখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহা. ফারুক খান তিনি বলেন স্বৈরাচারী রাষ্ট্রগুলোর অন্যতম, দরিদ্র মানুষের সংখ্যায় দেশ ভরাক্রান্ত, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা পরাহত, সুশাসনের সবগুলো মাপকাঠিতেই দেশ নিম্ন সারিতে। তিনি বলেন, স্বাধীনতার এতবছর পরেও স্বাধীনতার প্রত্যাশা হতাশায় নিমজ্জিত হয়েছে রাষ্ট্র পরিচালনায় ভুল নীতির অনুসরনে। ইশা ছাত্র আন্দোলন রাষ্ট্র পরিচালনায় ইসলাম ও দেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও চর্চিত দর্শন নীতির বাস্তবায়নে দূর্বার গণআন্দোলন গড়ে তুলবে। এই বলে ঘোষণা করেন।


বরগুনার তালতলীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here