জকিগঞ্জের বারহালে সূচনা প্রকল্পের কমিউনিটি সচেতনতা সভা অনুষ্ঠিত

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে ২৭ অক্টোবর বুধবার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামে কমিউনিটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরী পিয়ার লিডার নুরী বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জিসিডিও মুফিজুর রহমান।

ইউ/পি সদস্য আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে সূচনা প্রকল্পের এমন যুগোপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সূচনা প্রকল্পের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সচেতনতা সভায় অংশগ্রহণ করেন এলাকার কিশোর-কিশোরী, দুগ্ধদানকারী মা ও অন্যান্যরা।

আরো উপস্থিত ছিলেন সূচনা প্রকল্প জকিগঞ্জ উপজেলার কো – অর্ডিনেটর মোঃ জাকির হোসেন,সাবেক ওয়ার্ড সদস্য রুকিয়া বেগম, ইউনিয়ন কো – অর্ডিনেটর আজাদ মিয়া ও এলাকার গন্যমান্য সহ প্রমুখ।


জকিগঞ্জের বারহালে সূচনা প্রকল্পের কমিউনিটি সচেতনতা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here