
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের সদর ইউনিয়ন হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ এপ্রিল) জাপার সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বড়লেখা উপজেলা জাপা’র সভাপতি আহমেদ রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ সিদ্দিকী মুন্না,সুলেমান আহমদ বাদশা, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, উপজেলা আনজুমানে আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, জাপা’র দপ্তর সম্পাদক জামাল আহমদ চৌধুরী ও প্রবাসী জাপা নেতা নাইমুল ইসলাম তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র সহ-সভাপতি মাকসুদুর রহমান পারভেল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আহবায়ক আব্দুস সালাম, সদর ইউনিয়ন আহবায়ক আমির উদ্দিন ও উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মসুদ আহমদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।













