সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
79

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে মুজিবনগর দিবস উপলক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো এবাদ আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রুদ্র কিশোর মল্লিক প্রমূখ।

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা সহ কালিগঞ্জ উপজেলায় আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here