বাউফলে সাংবাদিকদের সাথে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এর ইফতার মাহফিল

0
240

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি’র উদ্যোগে বাউফল উপজেলার সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সহ-সভাপতি সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সাংবাদিকদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান খান রিয়াদ, প্রেসক্লাব বাউফল এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বাউফলে সাংবাদিকদের সাথে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এর ইফতার মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here