নড়াইল ডিবি’র অভিযানে চোরাই মালামালসহ পেশাদার এক চোর আটক

0
58

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে চুরির ঘটনায় জীবন শেখ(২৩) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সে নড়াইল সদর উপজেলার আলাদাতপুর গ্রামের ফজলু রহমানের ছেলে। তার নিজ বাড়ি নড়াইল সদরে হলেও স্থায়ীভাবে কোথাও বসবাস করেন না। আবাসিক হোটেলে ভাড়া থেকে বিভিন্ন দোকান টার্গেট করে চুরি করে সুযোগ সন্ধানী এই যুবক। ইতঃপূর্বে নড়াইল সদর ও যশোর কোতোয়ালী থানায় তার নামে চুরি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ এপ্রিল বিকালে ডিবি’র পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করে। এ সময় ৪ টি চোরাই মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত ১ টি সিজার, ১ টি কাটার ব্লেড, ১ টি বৈদ্যুতিক টেস্টার ও ২ টি স্ক্র ড্রাইভার জব্দ করা হয়। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ধরা পড়ে পেশাদার ও ভ্রাম্যমাণ এই চোর ।


নড়াইল ডিবি’র অভিযানে চোরাই মালামালসহ পেশাদার এক চোর আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here