
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলার অবস্থিত সৌন্দর্যে ভরপুর ইনানী সমুদ্র সৈকতে ঈদের পর পরই কমে গেছে পর্যটকের ভীড়। ঈদের দিন ও তার পরের দিন যেমনটা পর্যটকের ভিড় ছিল তার এক অংশ-ও দেখা যাচ্ছে না আর এমন অবস্থায় বিপাকে সমুদ্রের ব্যবসায়ীরা।
দেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও ইনানীতে সবসময় দেখা মিলে পর্যটকের কিন্তু কোন বিশেষ মূহুর্তে যেমন’ পহেলা বৈশাখ, ঈদ সহ নানান দিবসে বাড়তি পর্যটকের ভীড় দেখা যায় এবং তারই সুবাদে একই মাসে পহেলা বৈশাখ ও ঈদ হওয়ায় ইনানী সমুদ্র সৈকতের ব্যবসায়ীরা বেশ ভালোই ছিল কিন্তু ঈদের পর পরই হঠাৎ করে কমে গেছে পর্যটক।
ইনানী সমুদ্র সৈকতের এক ক্যামেরা ম্যান বলেন “একই মাসে পহেলা বৈশাখ ও ঈদ হওয়ায় ব্যবসা ভালোই ছিল ও একটা ছবি প্রতি ৩, ৪,৫ টাকা করে পেতাম, যে যেমনটা দিত তেমনটা নিতাম এবং ভালো ছবির তোলার কারণে বেশ বকশিস-ও পেতাম” এমনটা বলে ইনানী সমুদ্র সৈকতের এক ক্যামেরা ব্যবসায়ী।
এবং ইনানী সমুদ্র সৈকতের এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন “এই মাসটা আমাদের জন্য জন্য ভালো ছিল যেহেতু পহেলা বৈশাখ ও ঈদ একই মাসে হয়েছে সেহেতু ব্যবসায়ীদের জন্য ভালোই হয়েছে এবং যতটুকু পারি সেবার মাধ্যমে বেচাকেনা করেছি যাতে সহজে পর্যটকের বাড়তি কোন অসুবিধা না হয় সেটা খেয়াল রেখেছি” এমনটা বলেন এই রেস্টুরেন্ট ব্যবসায়ী।
এবং ইনানী সমুদ্র সৈকতের টুরিস্ট পুলিশের নিয়মিত টহলও ছিল, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের সব ধরণের প্রস্তুতি দেখা গেছে।













