ভূরুঙ্গামারীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক।

0
141

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার ভোট হাট এলাকার ভোট হাট বাজারের একটি চায়ের দোকানের পিছন হতে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে এস আই আব্দুর রহিম এর নেতৃত্বে, এ এস আই হারুন অর রশিদ, এ এস আই পরিতোষ কুমার সহ পুলিশের একটি চৌকস দল ভূরুঙ্গামারী থানাধীন ভোট হাট বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের আব্দুল আজিজের চায়ের দোকানের পিছন হতে মাদক কারবারি শফিকুল ইসলাম (২২) কে৬০০ (ছয় শত) পিস ইয়াবাসহ আটক করে। মাদক কারবারি একই ইউনিয়নের মোঃ শাহা আলীর পুত্র। শফিকুল ইসলাম (২২) দীর্ঘদিন হতে ইয়াবা ট্যাবলেটের বেবসা করে আসছিল।

৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানায় এই অভিযান অব্যাহত থাকবে।


ভূরুঙ্গামারীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here