
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন লাকীর সভাপতিত্বে এবং মাষ্টার শহিদুল ইসলাম ও মুকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, আবুল কালাম, হাজী শহিদুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান,রাসেল হোসেন, আঃ রশিদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার গাইন, শিক্ষক মাসুদুল হক, শাহিদা আক্তার, সাইফুল ইসলাম। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে লাবিব ফয়সাল অন্তর। এবছর বিদ্যালয় থেকে ৮৯ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।












