
এস এম তারেক রহমান,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী
ঢাকার রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ইব্রাহিম সেলিম ও ০৯ নং নাজিরপুর তাঁতেরকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম ফারুকের মাতা আলহাজ্ব জাহানারা করিম ২৭ এপ্রিল রাত ১০:১০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাউফল উপজেলার সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃত ডাক্তার আব্দুল করিমের সহধর্মিনী ছিলেন। মৃত্যুর আগে তিনি দুই ছেলে তিন মেয়ে সন্তান রেখে গেছেন। ব্যক্তি জীবনে জাহানারা করিম একজন ভালো মনের মানুষ ছিলেন। তার স্বামী ও সন্তানদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ছিলেন সবার পরিচিত জন ও আপনজন। তিনি সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তার মৃত্যুতে তার নিজ এলাকা ও বাউফল উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমার জানাজার নামাজ ২৮ এপ্রিল ১০ ঘটিকার সময় স্থানীয় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজা নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমার ছোট পুত্র মোঃ ইব্রাহিম ফারুক অশ্রু সিক্ত নয়নে তার মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।











