ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
76

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বামী ও সতিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।


ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যায় ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here