লালমনিরহাটের হারাটী ইউনিয়নের আমবাড়ী থেকে জুয়ার আসর হতে ৫ জুয়াড়ী গ্রেফতার!

0
78

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো: এরশাদুল আলম এর সুকৌশলী নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে দিবাগত রাত্রে লালমনিরহাট থানাধীন ০৫ নং হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী এলাকার জনৈক ফরহাদ মিয়ার ভুট্টা ক্ষেতের মাঝখানে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়। আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-০৪, তারিখ- ০২/০৫/২০২৩খ্রিঃ, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করা হয়।

এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস, পলিথিন এবং নগদ ১২৬০/- টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম জানায়, আমাদের অভিযান চলমান থাকবে এবং কাউকে এ সব অনৈতিক কর্মকান্ডে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।


লালমনিরহাটের হারাটী ইউনিয়নের আমবাড়ী থেকে জুয়ার আসর হতে ৫ জুয়াড়ী গ্রেফতার!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here