দোয়ারাবাজারে দুই ইয়াবা ব্যাবসায়ী আটক

0
76

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাবড়িসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার মান্নারগাও ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ইরফান আলীর,পুত্র মোঃ আঙ্গুর মিয়া (৩৮) ও একই ইউনিয়নের ডুলপশি গ্রামের মৃত রাজু মিয়ার পুত্র মোবারক হোসেন ইমন (২২)। পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি মোঃ আঙ্গুর মিয়া ও মোবারক হোসেন ইমন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।

এ তথ্য পেয়ে সোমবার (১ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার মান্নারগাও ইউনিয়নের আজমপুর জামে মসজিদের পশ্চিম পাশে জনৈক আলীম উদ্দিনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ক্রয় বিক্রয় করে হাতবদলের সময় দেহ তল্লাশি করে আঙ্গুর মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোচা হইতে হলুদ চিপিযুক্ত একটি প্লাস্টিকের ছোট কৌটার ভিতর আলাদা আলাদা ভাবে পলিথিন দিয়ে মোড়ানো ২১ (একুশ) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক তথা ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


দোয়ারাবাজারে দুই ইয়াবা ব্যাবসায়ী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here