লালমনিরহাট থানার অভিযানে ২০ বোতল ফেনসিডিল, মাইক্রোবাস সহ ১ জন আটক

0
88

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো: এরশাদুল আলম এর যোগ্য নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ রওশন মিয়া (২৩), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- ইমাদপুর, থানা-মিঠাপুকুর, জেলা- রংপুরকে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল সসক হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২৩খ্রিঃ, ধারা – ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। এ সময় মাদক পরিবনে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করিয়া জব্দ করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মোঃ আঙ্গুর মিয়া সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট।

এ বিষয়ে অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অভিযান চলমান থাকবে এ কথা নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম।


লালমনিরহাট থানার অভিযানে ২০ বোতল ফেনসিডিল, মাইক্রোবাস সহ ১ জন আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here