পবিপ্রবির ৭ কৃতি শিক্ষর্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্নপদক

0
46

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে ৭ জন কৃতি শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক -২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের ওই তালিকা রোববার (৩০ এপ্রিল) ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং সোমবার (১ মে) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পবিপ্রবি থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- ১. কৃষি অনুষদের প্লান্ট প্যাথোলজি বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (৩.৯৩৩), ২. সিএসই অনুষদের শিক্ষার্থী মানিশ শাহ (৩.৭৭৪), ৩. ব্যবসায় প্রশাসন অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম (৩.৭৬৩)‌, ৪. এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের পশুপালন বিভাগের শিক্ষার্থী সঞ্জিতা রানী পাল (৩.৮৮৬), ৫. মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ঋতুপর্ণা দাস(৩.৮৯৯), ৬. পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী মারুফা ইয়াসমিন জেমি(৩.৮৯৩) ও ৭. পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. হাসিব(৩.৯২৯)।

এবার ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশসেরা ১৭৮ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৯ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারই ধারাবাহিকতায় গতকাল মোট ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের মনোনীত করা হয়। বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ স্বর্ণপদক দেয়া হয়।


পবিপ্রবির ৭ কৃতি শিক্ষর্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্নপদক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here