
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০৩/০৫/২০২৩ বিকাল ৩.০০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় সম্মানিত পুলিশ সুপার ও সভাপতি, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন যশোর।
এসময় সম্মানিত পুলিশ সুপার ও অত্র এসোসিয়েশনের সভাপতি উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ইয়াকুব কবির, বীর মুক্তিযোদ্ধা ও সহ-সভাপতি জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন, যশোর, জনাব নিবাস হালদার, সাধারণ সম্পাদক, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন, যশোর সহ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।












