
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শ্রমিক র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার (১ মে) সকালে করিম সুপার মার্কেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধহাটা ইমারত শ্রমিক সংঘের আয়োজনে করিম সুপার মার্কেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে মার্কেট চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মার্কেট চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। ইমারত শ্রমিক সংঘের সভাপতি মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে ও হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খোকন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবঃ সেনা সদস্য শেখ আছাফুর রহমান, শিক্ষক হুমায়ুন কবির রানা, বুধহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিয়াবুল ইসলাম শিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, আলহাজ্ব ইছহাক আলী, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, মহিলা মেম্বার দোলন খাতুন, মেম্বার ফিরোজ আহমেদ, ইমারত সংঘের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সামাজিক বন্ধনের সাধারণ সম্পাদক এস কে রাজা, ডাঃ আবু হেনা, প্রবীর সরকার, আল মামুন প্রমুখ।












