আশাশুনিতে শ্রমিকলীগের শ্রমিক দিবস পালন

0
67

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। সোমবার (১ মে) সকাল ১০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। উপজেলা শ্রমিকলীগের আহবায়ক তুখোড় সাবেক ছাত্রনেতা আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, উপ প্রচার সম্পাদক বদিউজ্জামান মন্টু, উপজেলা স্বেচ্ছাসবেকলীগের সভাপতি এস এম সাহেব আলি, মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আমিরুল ইসলাম, যুবনেতা গাউছুল আজম, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শিখা কবির, শ্রমিকনেতা রুহুল আমিন, বিল্লাল, মজিদ, দুখে, আজহারুল, মনিরুল, কবির হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ। “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানকে সামনে রেখে সভাপতির বক্তব্যে শ্রমিকলীগ আহবায়ক হোসেনুজ্জামান বলেন, জেলা শ্রমিকলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতা পেয়ে আমি বর্ণাঢ্য ছাত্রলীগের রাজনীতি থেকে শ্রমিকলীগের মাধ্যমে আশাশুনিতে রাজনীতির প্রেক্ষাপট তৈরির সাথে যুক্ত হই। এই সংগঠনের উপর ভর করে এলাকার সচেতন ও এলাকার সার্বিক উন্নয়ন প্রত্যাশী মানুষের ভোটাধিকার ও সহযোগিতা নিয়ে আজ আমি ইউপি চেয়ারম্যান হয়ে এলাকাবাসীর কল্যাণে তাদের সাথে এক হয়ে কাজ করে যাচ্ছি। শ্রমিকদের বিভিন্ন দুঃখ-কষ্ট ও অধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটে থাকে। শ্রমিকদের কল্যাণে আ’লীগ কাজ করে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে স্বল্প সময়ে দেশকে ঘুরে দাড় করানোর নজির স্থাপন করেছে একমাত্র বাংলাদেশ। আর এই দুঃস্বপ্নকে সফল করার কারিগর জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে দেশের প্রতিটি সন্তান ভূমিষ্ট হওয়ার পর থেকে মৃত পর্যন্ত সহযোগিতা দানের নজির স্থাপন করেছেন আ’লীগ সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও সাতক্ষীরার রূপকার সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপিকে নৌকা মাঝি হিসাবে মনোনীত করবেন শেখ হাসিনা, এমন আশা ব্যক্ত করে তিনি পুনরায় নৌকার মাঝিকে নির্বাচিত করতে সকলকে এগিয়ে আসতে আহবান জানান।


আশাশুনিতে শ্রমিকলীগের শ্রমিক দিবস পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here