
সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সদর নকিপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে । ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঘটে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম হচ্ছে জহরুল হক।
জানা গেছে, দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে নিজ বাড়ির ছাঁদে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর পুত্র।
পারিবারিক সূত্রমতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাঁদের পানি নিষ্কাষনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইনতারের সাথে স্পৃর্শে ছিটকে নিচে পড়ে গুরত্বর আহত হয় সে। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












