দুমকিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা।

0
167

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ মে বিকেল ৫ ঘটিকায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা এলাকায় উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃশওকত ওসমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন আধিদপ্তর,বরিশাল অঞ্চল, বরিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী এবং জনাব রথিন্দ্রনাথ বিশ্বাস, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, উক্ত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল ইসলাম মল্লিক, জেলা প্রশিক্ষণ অফিসার, খামারবাড়ি, পটুয়াখালী, জনাব মোঃ আব্দুল আল মামুন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), পটুয়াখালী ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোসের্দা আক্তার মিমি। এসময় হাইসান-৩৩ জাতের সূর্যমুখী তেলজাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি সম্পর্কে কৃষকদের মাঝে বিভিন্ন আলোচনা করা হয়।


দুমকিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here