ভোলার লালমোহনে তিন বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ।

মিলি সিকদার ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগণ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাদাপোল মসজিদের মোয়াজ্জেম মো.করিমের বিরুদ্ধে তিন বছরের শিশু ধষর্ণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ করে শিশুটির পরিবার জানায় করিম মোয়াজ্জেমের বাড়িতে শিশুটি তার নাতনির সাথে খেলতে যায়। সে সুযোগে শিশুটিকে নানাভাবে পুষলিয়ে তিনি তার শয়নকক্ষে নিয়ে যায়।তারপর শয়নকক্ষে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করা অবস্থায় করিম মোয়াজ্জেমের পূএবধু সাথী বেগম বিষয়টি দেখে চিৎকার করলে তার প্রতিবেশীরা ছুটে চলে আসে পরে সকলে মিলে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।এলাকাবাসী সূএে জানা যায় করিম মোয়াজ্জেম এই ঘটনা পরে এখনও পর্যন্ত পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় জনমনে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঐ এলাকার কাওছার মেম্বারের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি তিনি শুনেছেন, করিম মোয়াজ্জেম কে পেলে তিনি তার বিচার করবেন।লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদর রহমান মুরাদ ভিকটিমের পরিবার অভিযোগ করলে আমি ব্যাবস্হা নিব।


ভোলার লালমোহনে তিন বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here