বুধহাটায় দ্বাদশ শিব ও কালিমন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) ব্রহ্ম মুহুর্তে নাম সমাপনান্তে কুঞ্জলীলা স্বরণ নগরকীর্ত্তন, ভোগরাত ও মহা প্রভুর প্রসাদ বিতরণের মধ্যদিয়ে মহানাম যজ্ঞ শেষ হয়।

গত সোমবার সন্ধ্যা থেকে মন্দির চত্বরে মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আনুষ্ঠিকতা শুরু হয়েছিল। মহানাম যজ্ঞানুষ্ঠান চলাকালে যজ্ঞভুমি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিহাব উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাচ্চু, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ, মহিলা মেম্বার দোলন খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী বিভাস দেবনাথ প্রমুখ। এসময় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সচ্চিদানন্দদে সদয় ও সাধারণ সম্পাদক অজয় পাইনসহ মন্দির ও যজ্ঞ পরিচালনা কমিটির পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব মানবের কল্যাণ ও শান্তি কামনায় অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন, পিরোজপুর জেলার শংকর পাইকের ব্রজের কানাই সম্প্রদায়, মাদারীপুর জেলার শিল্পী রানীর ব্রজের কিশোর সম্প্রদায়, ঢাকার ফনী বাবুর নিত্য নিরঞ্জন সম্প্রদায়, খুলনার নির্মল বাবু’র প্রভু নিতাই সম্প্রদায়, কুমিল্লার অঞ্জনা রানীর অষ্টসখী সম্প্রদায় ও সাতক্ষীরার জয়দেব চক্রবর্তীর ভক্তজয়দেব সম্প্রদায়।

বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির যুব কমিটির সার্বিক ব্যবস্থাপনায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে পৌরহিত্য করেন, গোকুলান্দ আশ্রম দেবহাটা পাটবাড়ির প্রভুপদ স্বপন গোস্বামী।


বুধহাটায় দ্বাদশ শিব ও কালিমন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles