সাতক্ষীরার কালিগঞ্জে ফায়ার সার্ভিসের ঘুর্ণিঝড় মোখা”কে সামনে রেখে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

0
247

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ মোচা পূর্ববর্তী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) বেলা ১১টায় উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড সহ সকল ইউনিয়নে দুর্যোগের সতর্কতার জন্য মাইকিং করেন এবং সকলকে আগাম সতর্কসংকেত জানান।

এ মহড়ায় নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা ঘূর্ণিঝড় মোচা মোকাবেলায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস, সাতক্ষীরা কর্তৃক গণ সচেতনতা মাইকিং করা হয়। এ মহড়ায় নেতৃত্ব দেয় আলী আকবর ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার, ড্রাইভার – সোহাগ শেখ, ফায়ার ফাইটার -রবিউল ইসলাম, শিশির কুমার, নিধান ঘরামীও দেবু বিশ্বাস। উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় নদী ও উপকূলীয় এলাকার মানুষদের আশ্রয় নিতে আশ্রয় কেন্দ্র খোলা সহ সকল প্রস্তুতিসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে সর্তকতা ও সকল প্রয়োজনে মাইকিং করেন এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য আহবান করেন। সতর্ক সংকেতের মধ্যে ছিল জরুরী প্রয়োজনে শুকনা খাবার রাখা। টর্চলাইট, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস চার্জ দিয়ে রাখা। স্থানীয় সাইক্লোন সেন্টার সমূহের অবস্থান সম্পর্কে অবগত হওয়া। গবাদি পশু কোথায় রাখবে তার জায়গা নির্ধারণ করা। আশ্রয় স্থলের পাশে ঝুঁকিপূর্ণ গাছ বা সুকনা ডাল থাকলে তা কেটে ফেলা। যেকোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া।


সাতক্ষীরার কালিগঞ্জে ফায়ার সার্ভিসের ঘুর্ণিঝড় মোখা”কে সামনে রেখে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here