আদিতমারী থানার আরেকটি সফল অভিযান, জেলা জুড়ে ওসি মোজাম্মেল হকের প্রশংসার জোড়ার।

0
128

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আজ বিকেল অনুমান ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান, টিএসআই হায়াত আলী(ট্রাফিক ইউনিট, আদিতমারী) এএসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সম্ন্বয়ে আদিতমারী থানাধীন ৭ নং পলাশি ইউপির মদনপুর মৌজাস্থ নামুড়ি টু শিয়ালখোয়া গামী পাকা রাস্তায় জনৈক আলামিনের দোকানের ১৫ গজ উত্তরে চেকপোস্ট বসিয়ে অটোচালক আসামী মোঃ সহির আলী (৪৫), পিতা-মোঃ সাকেত আলী, গ্রামঃ চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর অটোরিক্সা তল্লাশি করে অটোরিক্সার সামনের ও পিছনের সিটের ভিতর কালো রংয়ের কাপড়ের তৈরী থলি ও বস্তার ভিতর বিশেষভাবে রক্ষিত ১৯০ (একশত নব্বই) বোতল ফেন্সিডিল ও উপরোক্ত ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। এ সময় আরো ১ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করা হয়। আসামীকে যথাসময়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

উদ্ধারকারী অফিসার হিসেবে অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, টিএসআই হায়াত আলী, এসআই মিজানুর রহমান, এএসআই আমিনুল ইসলাম ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার আরেকটি সফল অভিযান, জেলা জুড়ে ওসি মোজাম্মেল হকের প্রশংসার জোড়ার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here