সিলেট-জকিগঞ্জ রোডে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আব্দুল কাদির,সিলেট জেলা প্রতিনিধি:

সিলেট-জকিগঞ্জ রোডে অস্বাভাবিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কানাইঘাটের সড়কের বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ১৮ নভেম্বর বৃহস্পতিবার মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ, স্বপ্নচারী সমাজ কল্যাণ পরিষদ, কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ও অনির্বান ছাত্র ও যুব সংঘ এর যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

মোহনা সাহিত্য-সংস্কৃতি সংসদ এর সভাপতি শিপুল আমিন চৌধুরী’র পরিচালনা বক্তব্য রাখেন স্বপ্নচারী সমাজ কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মামুনুর রশীদ মামুন,কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ৩ নং দিঘির পার ইউপির সভাপতি সাংবাদিক হাফিজ আহমদ সুজন, অনির্বান ছাত্র ও যুব সংঘের সভাপতি কাওসার আহমেদ, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন, কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কোষাধ্যক্ষ মাষ্টার মোহাম্মদ মতিউর রহমান, সাংবাদিক আহসান হাবীব লায়েক, শিক্ষানুরাগী মাওলানা আতিক হাসান, দৈনিক আমার সিলেট এর সম্পাদক আব্দুল্লাহ হোসেন রানা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন,আলমগীর হোসেন, তাওহীদুল ইসলাম,রাসেল আহমেদ, ইমরান আহমেদ, মাওলানা মুহি উদ্দিন, হাফিজ কাহির আহমেদ।


সিলেট-জকিগঞ্জ রোডে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here