চাকরি স্হায়ীকরনের দাবিতে বশেমুরবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ, গেইট ভাংচুর।

0
67

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

চাকরি স্থায়ী করনের দাবীতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপাচার্যের দপ্তরের গেইট ভাংচুর ও
তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে মাস্টার রোলে চাকরীরত ১শ ৩২ জন কর্মচারী। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজার ও প্রক্টরসহ অবরুদ্ধ হয়ে পড়ে। আজ বুধবার (১৭মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এঘটনায় ঘটনা স্থলে সহকারী প্রক্টর সাদ্দাম হোসেনসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচী প্রত্যাহারের অনুরুদ করলেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অটল থাকেন। পরবর্তীতে স্থায়ী কর্মচারী সমিতির সভাপতি তরিকুল প্রশাসনিকের ভবনের ২য় তলায় উপস্থিত হলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এক পর্যায়ে কর্মচারী সমিতির সহ-সভাপতি ও গার্ড সুপারভাইজার নাসির উদ্দীন স্লোগান দেওয়ার সাথে সাথে উপাচার্য দপ্তরের ক্লকসিকেল গেটে রশি বেঁধে স্থায়ী কর্মচারীরা গেট ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

স্থায়ী কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এটা বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়, এরা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে এখানে এসেছে। এরা দেখছে সামনে নেত্রীর নির্বাচন।  নির্বাচনকে বানচাল করা ও বড় আকারে বিস্ফোরণ করার জন্য এখানে উপাচার্য দপ্তরে তালা ঝুলিয়ে অবস্থান করছে। তারা দেখাতে চায় সামনে জাতীয় সংসদ নির্বাচন স্বয়ং গোপালগঞ্জে নেত্রীর অবস্থান নেই এটা মিডিয়াকে দেখানোর জন্য তারা এই অবস্থান করছে। কিছু অসাধু লোক এখানে এসে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

মাষ্টারোল কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বলেন, আমরা মাষ্টাররোলের কর্মচারীরা চাকরি স্হায়ী করনোর জন্য শান্তিপূর্ন্যভাবে উপাচার্য মহোদয়কে অবরুদ্ধ করে আমাদের চাকরি স্হায়ীকরনের জন্য জোর দাবী জানাই। স্হায়ী কর্মচারীরা উপাচার্য দপ্তরের গেট ভাঙচুর করে আমাদের উপর হামলা করে আমদের হটানোর চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে গেট ভাঙচুর এর বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


চাকরি স্হায়ীকরনের দাবিতে বশেমুরবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ, গেইট ভাংচুর।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here