কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
66

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী শিক্ষকদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শনিবার সকাল দশটায় উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP এর আওতাভূক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস ( PBGSI )” স্কিম এর আওতায় উপজেলা পর্যায়ে ০১ দিনের ওয়ার্কশপে উপজেলা বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষকরা অংশগ্রহণ করেন । ‌ কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে, ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সোলায়মান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উজ্জীবনী মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অনুষ্ঠানে বিশেষ হিসাবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ব্যানবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারগ্রাম নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আবুল কাশেম মুহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উকসা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া, পারভিন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও হাজী তফিলউদ্দিন মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, উজ্জীবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথি, নলতা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দিন সহ অনন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক শিক্ষক মাদ্রাসা সুপার ম্যানেজিং কমিটির সভাপতি সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে দেশের অন্যান্য স্থানের মত কালিগঞ্জ উপজেলায় আলোকিত মানুষ গড়ার কারিগর শিক্ষকদের শিক্ষার মানদন্ড উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগতমান উন্নয়ন সার্বিক বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ১৩ শত কোটি টাকা সরকার একটি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা করে পাবে। ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়, কারবালা বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এই টাকার আওতায় এসেছে। আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গলার লক্ষ্যে স্মার্ট সিটিজেন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পয়েন্টের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। দিনব্যাপী ওয়াকসপে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক মাদ্রাসা সুপার স্কুল ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সরকারি কর্মকর্তা সাংবাদিক সহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।


কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here