বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিনের ইন্তেকাল

0
67

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ মো.আজিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১.৪০ মিনিটে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরি গ্রামে।

স্বজনরা জানান,মাসখানেক আগে তাঁর ম্যাসিভ হার্ট এ্যাটাক হয়েছিল। গত শনিবার ওপেন হার্ট সার্জারি হয় ল্যাব এইড হাসপাতালে। অপারেশনের পর তিনি আইসিইউতে ছিলেন। সেখানে গতকাল শুক্রবার রাতে তিনি আবারও হার্ট এ্যাটাক আক্তান্ত হন। পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকেরা গতকাল শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২৪তম ব্যাচ) ও সিলেট এমসি কলেজের (রাজনীতি বিজ্ঞান) লেখাপড়া শেষে তিনি কর্মজীবনে যুক্তহন। বর্তমানে তিনি কুড়ারবাজার কলেজে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে বিচরণ ছিলো তাঁর। ইটাউরি কেন্দ্রীয় জামে মসজিদ বর্তমান পরিচালনা কমিটির সভাপতি দায়িত্বে ছিলেন তিনি।


বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিনের ইন্তেকাল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here