
![]()
শাহরিয়ান আহমেদ শাকিলব ড়লেখা প্রতিনিধি:
আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও সাবেক মেম্বার আবুল কালাম সাহেবের ফুটবল মার্কার সমর্থনে মধ্য মুহাম্মদ নগর গ্রামে উঠান বৈটক অনুষ্টিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট্য সমাজ সেবক আবুল কালাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনাম উদ্দিন, হোসেল আহমেদ, মাও কবির হোসাইন, ইসলাম উদ্দিন, জুনেদ আহমেদ বধরুল ইসলাম, সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অতিথি বৃন্দুরা তাদের বক্তব্যের আলোকে বলেন, আমরা সুখে দুখে যাকে পাই তিনি হলেন আমাদের কালাম ভাই, যিনি বিগত দিনে মেম্বার যখন ছিলেন, তখন তার মাধ্যমে এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, এলাকার মানুষ কখনো কুনো রকম হয়রানির মধ্যে পড়েনি, তারা আরো বলেন আমরা দেকেছি, সমস্যা যে খানে আমাদের কালাম ভাই সেখানে, আমরা যে কোনো সময় কালাম ভাইকে পাশে পেয়েছি এবং বিগত কয়দিন আগে আমাদের যাতায়াতের জন্য রাস্তার একটি সমস্যা ছিল যা আমরা কালাম ভাইয়ের কাছে তুলে ধরেছি,, তখন দেকেছি তিনি সাথে সাথে রাস্তার উদ্বোগ নিয়ে এবং গ্রামের আরো কিছু মানুষের পরামর্শ ও সহযোগীতায় তিনি এই রাস্তাটি করে দিয়েছেন। ইনশাআল্লাহ তার প্রতিদান সরুপ আমরা মধ্য মুহাম্মদ নগরের সর্বস্তরের সাদারণ জনগন আগামী ২৮ তারিখে ফুটবল মার্কায় ভোট দিয়ে আবারো তাকে জয়যুক্ত করবো।
সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম বলেছেন, আমি সব সময় আপনাদের সকলের দোয়া ভালোবাসা চলতে চাই, আজ আপনাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়েছি, এবং আমার বিশ্বাস আপনারা সকলে যদি আমার পাসে থাকেন তাহলে আগামী ২৮ নভেম্বর আমি আবারো আপনাদের ভোটে জয়ী হব।
আবুল কালাম সাহেব বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে বিয়োজিত রেখেছেন, ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগনের যে কুনো সমস্যায় সবার আগে কালাম সাহেব উপস্হিত থাকেন, ওনার এসব দিকে দেখে এলাকায় বিষন প্রশংসিতো হওয়ার দাবি রেখেছেন তিনি। ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগনের মুখে একটি কথা ফুটবল, মার্কার হবে জয়, এসব স্লোগানে মুখরিত পুরা ৯ নং ওয়ার্ড। তাছাড়া, আবুল কালাম সাহেব তার নিজের কর্মী ও সমর্থক দের নিয়ে প্রতিদিন ছুটেছেন ৯ নং ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি, চাচ্ছেন সকলের নিকট একটি ভোট, পাড়া মহল্লা বাজার হার্টে জুলছে তার ফুটবলের প্রচারনা। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কালাম সাহেব ফুটবল প্রতীকে পুনরায় ভোট কামনা করেছেন।












