জকিগঞ্জে সূচনার কিশোরীদের ব্লক বাটিক ও প্রিন্টিং প্রশিক্ষণ পরবর্তী সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

যুব উন্নয়ন অধিদপ্তর জকিগঞ্জ সিলেট কতৃক আয়োজিত ৭দিন ব্যাপি ব্লক বাটিক ও প্রিন্টিং প্রশিক্ষণ পরবর্তী সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন হলরোমে আজ ২৩ নভেম্বর ২০২১ ইং মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনার্থী তাহমিনা আক্তারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তারের সভাপতিত্বে ও গ্রাম বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সম্পাদক জোবায়ের আহমদ খাঁনের সঞ্চালনায় শুরু হওয়া সনদ বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির,যুব উন্নয়ন প্রকল্প কো-অর্ডিনেটর ইমরোজ এরশাদ,এফআইভিডিবি সূচনা প্রকল্প জকিগঞ্জ উপজেলা সমন্বয়ক মোঃ জাকির হোসেন,৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন ইউ/পি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান।

প্রধান অথিতি ডিডি মোঃ মিজানুর রহমান বলেন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে যুবদের উন্নয়নমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে,তাতে দেশ ও দেশের এবং নিজের উন্নয়ন ও পরিবর্তন সম্ভব।

বিশেষ অথিতি ইমরোজ এরশাদ বলেন নারীরা পর্দা মেনে সর্বক্ষেত্রে কাজ কর্ম,চাকুরী,ব্যাবসা,উদ্যোক্তা হওয়া সম্ভব।তাহা ধর্মেই পরিপন্থী নয়।

বিশেষ অথিতি আজহারুল কবির বলেন জঙ্গিবাদ,সন্ত্রাস,দূর্নিতী,বেকারত্ব দুরিকরনে যুবদের অবদান অতুলনীয়, তবে সেই পরিবর্তন করতে হলে দরকার প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রম।যুবদের কঠোর পরিশ্রম আর ধৈর্যের সাথে উন্নয়ন মুখি কাজে লেগে থাকলে দেশকে সোনার বাংলাদেশ ও উন্নয়নশীল দেশে রূপান্তর করা সম্ভব।

বিশেষ অথিতি ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন আপনারা(প্রশিক্ষনার্থীরা) এই প্রশিক্ষণ কে নিজের মধ্যে না রেখে অন্য কে শেখান ও তাহা বানিজ্যিক উদ্দেশ্যে কাজ করা শুরু করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বলেন যুবদের বিশেষ করে মেয়েদের শিক্ষা উন্নয়নয়নের পাশাপাশি কর্মমুখী হওয়ার জন্য সরকার বহুমুখী কাজ করে যাচ্ছে।

যদি মেয়েদের আগ্রহ ও উদ্দীপনা থাকে তাহলে বাল্য বিবাহ,ইভটিজিং,যৌতুক প্রথা সহ বিভিন্ন রকমের সামাজিক কুসংস্কার বা অনিয়ম আছে তা প্রতিরোধ করা সম্ভব।

প্রধান অতিথি, বিশেষ অথিতি ছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত ব্লক বাটিক ও প্রিন্টিং প্রশিক্ষণের প্রশিক্ষক শাফিয়া সুলতানা, ইউপি উদ্যোক্তা সিপন আহমদ,সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড কর্মকর্তা,কর্মী,গ্রাম বাংলা কৃষি উন্নয়ন সমবায়ের প্রতিনিধি,জকিগঞ্জ উপজেলা সূচনার ৩০ জন কিশোরী(প্রশিক্ষনার্থী), ইউনিয়ন সমন্বয়কারী হিফজুর রহমান রবিন,এফএফ আব্দুল কাদির  সহ প্রমুখ।


জকিগঞ্জে সূচনার কিশোরীদের ব্লক বাটিক ও প্রিন্টিং প্রশিক্ষণ পরবর্তী সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here