
মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ সম্প্রতি একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। এরই প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন সওদাগর এমপি ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।
সোমবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলিগ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে পথসভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন সওদাগ এমপি সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সভাপতি রাইটার প্রধান সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।













