খোকসা থানা পুলিশের তৎপরতায় নকল বিড়ি উদ্ধার, আটক ০১

0
72

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

মঙ্গলবার ২৩ মে, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নির্দেশে মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, নেতৃত্বে পুলিশের চৌকস টিম এসআই(নিঃ) মোঃ ফজলুল হক জাহিদ, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় খোকসা থানাধীন বিলজানি বাজারে জনৈক রিপন এর চায়ের দোকানে সামনে থেকে ১২০০ প্যাকেট নকল ব্যান্ডের ‌নিউ কল্পনা বিড়ি ও একটি পালসার মোটরসাইকেল সহ একজনকে আটক করে খোকসা থানা পুলিশ।

আটককৃত হলো ভেড়ামারা থানাধীন গোলাপনগর এলাকার মৃতঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ সজয় আহম্মেদ স্বপ্ন (২০)।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ,জানান দীর্ঘ দিন ধরে আটক ব্যক্তি সরকারের শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় নকল ব্যান্ডের ‌নিউ কল্পনা বিড়ি বিক্রয় করে আসছে। সেই সাথে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে।


খোকসা থানা পুলিশের তৎপরতায় নকল বিড়ি উদ্ধার, আটক ০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here