
![]()
শাহরিয়ান আহমেদ শাকিল বড়লেখা প্রতিনিধি:
২০২০-২১ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্হান ও সিলেটের স্বানামধ্যন ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানী।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বৌর্ড আয়োজীত ২০২০-২০২১ কর বছরের জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মমারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অর্থমন্ত্রী জনাব
আ হ ম মুস্তফা কামাল এমপি। জাতীয় রাজস্ব বৌর্ডের চেয়ারম্যান ও সিনিওর সচিব (অভ্যান্তরীণ সম্পদ বিভাগ) আবু হেনা মোঃ রহমাতুল মুমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জামিল ইকবাল জানান, ব্যবসা শুরুর পরের বছর থেকেই আমি আয়করদাতা হিসাবে রেজিস্ট্রেশন করি।ব্যবসা যত এগিয়েছে কর দেওয়া ততোই বাড়িয়েছি। বিগত বছর গুলোতে আমি সাতবার সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছি। এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অর্জন করায় দেশের একজন সুনাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আমরা সবাই যদি সঠিক ভাবে কর প্রদান করি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বে অবস্হান আরো মজবুত করবে। সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরী এর পুত্র মোহাম্মদ জামিল আহমেদ ইকবাল ও মোহাম্মদ জাহিদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালানা করে আসছেন। বর্তমানে মেসার্স জামিল ইকবাল কোম্পানীতে প্রায় ছয় হাজার কর্মী কাজ করছেন। ঠিকাদারী ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানীকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পরফিউম এর পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন। মোহাম্মদ জামিল ইকবাল বিগত সাত বছর ধরে সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন।













