যশোরের অভয়নগরে ১১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগম গ্রেফতার।

0
183

যশোর জেলা প্রতিনিধি

অভয়নগরে ১১০ পিচ ইয়াবাসহ বহুল-আলোচিত লিপি বেগম(৪৬) নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।

বুধবার (২৪/৫/২০২৩) দুপুরে অত্র থানার বুইকারা আকুঞ্জিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানা যায়, তার নামে আগেও ১৯ টি মামলা রয়েছে। নতুন মামলাসহ অভয়নগর থানায় বর্তমানে মোট ২০ টি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী লিপি বেগমের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিচ ইয়াবাসহ লিপি বেগম নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়েছে। তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে


যশোরের অভয়নগরে ১১০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী লিপি বেগম গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here