আশাশুনিতে ২ গরু চোর আটক

0
70

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে এক গরুসহ দুই চোরকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করেন। মালিক গরুটি ফিরে পেয়ে মহাখুশি হয়েছে। পুলিশকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান। থানা পুলিশ ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা জানান গোয়ালডাঙ্গা গ্রামের মৃত হাজরা সরদারের ছেলে বিজন বিহারীর একটি গরু প্রায় সময় রাতে বিলে থাকে। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় গরুটি বাড়ি আসতে না দেখে গরুর মালিক বিজনের সন্দেহ হয়। পরে গরুটি অনেক খোঁজাখুঁজি পর না পেয়ে থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের এস আই গাজী নূর নবী, বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিহাব উদ্দিন সিহাব ও এ এস আই সোহান সঙ্গীও ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করে। একপর্যায়ে কুল্যা ইউনিয়নের বউবাজারের জনৈক জিয়াদ আলীর মুদি দোকানের সামনে থেকে গরুসহ দুই চরকে আটক করেন।

একাধিক জিজ্ঞাসাবাদে চুরির সকল তথ্য বেরিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের শাহাদাত সরদারের ছেলে শফিকুল ইসলাম (২৪) একই গ্রামের হাসেম আলী সরদারের ছেলে জেকের আলী সরদার (২০) কে আসামী করে (২৮) ২২/০৫/২৩ নং একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আশাশুনিতে ২ গরু চোর আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here