ভোলার দৌলতখানে ইউপি নির্বাচন পরবর্তী নিহত ১

মিলি সিকদার ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এতে টিটু (৩০) নামে একজন নিহত হয়। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মেঘনা নদীর চেয়ারম্যানবাজার-নাছিরমাঝি নৌপথের হেতনার হাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

মদনপুর ইউপি থেকে ভোলা সদরের দিকে ট্রলারে করে যাওয়ার সময় তাঁদের ওপর গুলি চালানো হয়। ওই ট্রলারে ইউপি চেয়ারম্যান সহ ৮ ইউপি সদস্য ছিলেন। চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, আজ দুপুরে তিনি ভোটারদের সঙ্গে দেখা করতে ইউপি সদস্যদের নিয়ে মদনপুরে যান। সেখানে আসরের নামাজ পড়ে একটি যাত্রীবাহী ট্রলারে চড়ে ভোলা সদরের দিকে যাচ্ছিলেন। ট্রলারটি হেতনার হাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের একটি দল স্পিডবোট নিয়ে এসে ট্রলারের দিকে এলাপাতাড়ি গুলি চালায়। এ সময় ওই ট্রলারের এক যাত্রী গুলিবিদ্ধ হন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


ভোলার দৌলতখানে ইউপি নির্বাচন পরবর্তী নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here