রাঙ্গাবালীতে বিষ দিয়ে দুইটি ঘেরের পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

0
53

মোঃ বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিষ দিয়ে দুইটি ঘেরের পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা।

সোমবার ভোররাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড নয়াভাংগুনী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী মোঃ হানজালা হাওলাদার, জোবায়ের মৃধা ও মনির দালাল জানান, রবিবার রাত বারোটার পরে তারা ঘেরের কাজ সেরে বাড়ি ফিরে যান। সকালে খবর পায় তাদের ঘেরের মাছ মরে ভেসে উঠছে। দুইটি ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মন মাছ মারা গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে তারা এখনও নিশ্চিত হতে পারেননি। যার জমিতে তারা ঘের তৈরি করেছেন তার সাথে অনেকের শত্রুতা রয়েছে, তারা এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, ক্ষতিগ্রস্তদের ধারনা ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


রাঙ্গাবালীতে বিষ দিয়ে দুইটি ঘেরের পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here