পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রাম

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে পানিতে ডুবে আরশাদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে এগারোটা দিকে উপজেলার বারইয়াহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের জামালপুর কারী সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মৃত্যু হওয়া আরশাদ হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মরহুম হাজী ফজলুল হক সওদাগরের চতুর্থ সন্তান ও বারইয়ারহাট তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাসানুল করিমের বড় ছেলে। হাসানুল করিমের নিকটাত্মীয় শাহাদাত হোসেন জানান, সোমবার সকালে হাসানের পুত্র আরশাদকে জামালপুরে তার নানার বাড়িতে হঠাৎ খুঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানতে চাইলে বারইয়াহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন বলেন, এবিষয়ে তিনি অবগত নন।

পানিতে ডুবে শিশুর মৃত্যু চট্টগ্রাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here