পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান,চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ।

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (৩১-শে মে) সকাল থেকে শিলাইদহ ও কয়া এলাকায় প্রায় ৪ ঘন্টা অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

এসময় অভিযানে অবৈধ ৫০টি চায়না দুয়ারী ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের স্টাফ ও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,মৎস্যকূল ধ্বংসের অন্যতম অবৈধ উপকরণ চায়না দুয়ারী ও কারেন্ট জালের ব্যপকতা রুখতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সহযোগীতায় পদ্মানদীতে আজ অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।


পদ্মা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান,চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles