পটুয়াখালীতে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজ ছাত্রীর অবস্থান

মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালীর জেলা কলাপাড়া উপজেলায় ধানখালী ইউনিয়নের উত্তর মাছুয়াখালী গ্রামের খান বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজ শিক্ষার্থী(২১)গত বুধবার ৩০মে বিকালে থেকে সে অবস্থান নেয়। এর পর পরই ওই শিক্ষার্থীর প্রেমিক ও শ্বশুর গাঁ ঢাকা দেয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ওই শিক্ষার্থী কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে ওই শিক্ষার্থী জানায়, প্রায় ৫ বছর আগে লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে মাছুয়াখালী এলাকার সজিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে তারা বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারিরীক সম্পর্কে লিপ্ত হয় এবং ওই শিক্ষার্থী অন্ত:সত্তা হয়ে পরে। একপর্যায়ে গত ০৮মে কলাপাড়ার একটি বাড়িতে বসে ২০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

পরে ওই শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে সজিব ঢাকায় নিয়ে যায় এবং তাকে শাররীক নির্যাতন চালায়। পরে সন্তান নষ্ট করার ওষুধ খাওয়ার পর সন্তান নষ্ট করে ফেলে। পরের দিন ঢাকা থেকে বাসযোগে বাড়ির উদ্দ্যেশে নিয়ে আমতলীতে এসে তাকে ফেলে রেখে পালিয়ে যান।

তবে এবিষয়ে সজিব খানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগের করা সম্ভব হয়নি।কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


পটুয়াখালীতে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজ ছাত্রীর অবস্থান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles