বাউফলে “দৈনিক মত প্রকাশ” পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

0
91

তারেক রহমান প্রিন্স,স্টাফ রিপোর্টার বাউফল পটুয়াখালী‌

পটুয়াখালীর বাউফলে “দৈনিক মত প্রকাশ” পত্রিকার ১০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। দেশ ও দশের প্রতিধ্বনি এই শ্লোগানকে সামনে রেখে (০৪ জুন) রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব বাউফল কার্যালয়ে “দৈনিক মত প্রকাশ” পত্রিকার বাউফল প্রতিনিধি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফলের সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, সহ-সভাপতি এম জাফরান হারুন, মোঃ সাইদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক তারেক রহমান প্রিন্স, সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, সমাজ সেবা সম্পাদক মোঃ আল-আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন, কোষাধক্ষ্য মোঃ নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ কাইয়ুম, কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ শামীম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব বাউফল কার্যালয়ের সামনে শেষ হয়।


বাউফলে “দৈনিক মত প্রকাশ” পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here